০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

মুরাদনগরে ৬টি ড্রেজার জব্দসহ ২শ পাইপ বিনষ্ঠ

  • তারিখ : ১১:২৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • / 410

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ড্রেজার মেশিনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এ সময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ৬টি ড্রেজার মেশিন জব্দসহ মাটি সরবরাহের কাজে ব্যবহৃত প্রায় ২শ পাইপ বিনষ্ঠ করা হয়েছে।

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের ভেদবাড়িয়া, আফিল মার্কেট, গান্দ্রা ও দড়ানীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা।

এ সময় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করেন মুরাদনগর থানা পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে ৬টি ড্রেজার জব্দসহ ২শ পাইপ বিনষ্ঠ

তারিখ : ১১:২৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২