০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরের বাঙ্গরায় ৩৮ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ ভ্যান জব্দ

  • তারিখ : ১০:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • / 533

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে ৩৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

রবিবার রাত ৮টায় উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন দৌলতপুর নজরুল গেইট এলাকায় অভিযান চালিয়ে এসব গাজাঁ ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো-ন ১৯-৬৬৫৬) জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে
গাড়ী ফেলে আসামীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ব্রাহ্মণপাড়া মাধবপুর হতে দুইজন মাদক ব্যবসায়ী (ঢাকা মেট্টো-ন ১৯-৬৬৫৬) নাম্বারযুক্ত একটি পিকআপ ভ্যান দিয়ে মাদকের একটি বড় চালান বাঙ্গরাবাজার থানার দৌলতপুরের দিকে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলম ও এসআই কাজী মোঃ শাহনেওয়াজ এর নেতৃত্বে একদল পুলিশ দৌলতপুর নজরুল গেইট এলাকায় চেক পোষ্ট স্থাপন করে।

আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌলতপুর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিসের রাস্তার পাশে গাড়ীটি রেখে পালিয়ে যায়। পরে আসামীদের ফেলে যাওয়া পিকআপ ভ্যানটি তল্লাশী করে ভিতরে থাকা ৩৮ কেজি গাঁজা এবং আসামীদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন ও পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ
ভ্যানটি জব্দ করে।

এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, দৌলতপুর নজরুল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত পিকআপের অজ্ঞাতনামা চালক ও অজ্ঞাতনামা একজন মাদক কারবারী’র বিরুদ্ধে এজাহার দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

শেয়ার করুন

মুরাদনগরের বাঙ্গরায় ৩৮ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ ভ্যান জব্দ

তারিখ : ১০:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২