০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মেয়র প্রার্থী রিফাতের বিরুদ্ধে অপপ্রচার করায় মনির চৌধুরীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • তারিখ : ০৫:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • / 967

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে টাকা দিয়ে মনোনয়ন কেনার অভিযোগ করে বক্তব্য দেয়ায় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মনিরুল হক চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বুধবার সকালে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। মামলায় যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকেও আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী সাইমুম চৌধুরী জানান, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

বাদীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে ইউটিউবে প্রচারিত ওই টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। তাছাড়া ওই আলোচনায় যুবলীগ নেতা সহিদের নামও ‘মনোনয়ন বাণিজ্যে জড়ানো হয়েছে’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয় গত ২২শে মে। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ আরও দুইজন অংশ নেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

মেয়র প্রার্থী রিফাতের বিরুদ্ধে অপপ্রচার করায় মনির চৌধুরীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

তারিখ : ০৫:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২