০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

মোংলা বন্দর এলাকা থেকে নারী শিশুসহ ১২ রোহিঙ্গা আটক

  • তারিখ : ১১:৩৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
  • / 903

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলা বন্দর শিল্প এলাকার দিগরাজ হতে বুধবার মধ্যরাতে নারী-শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন ছাড়া বাকি সবাই বিভিন্ন বয়সের শিশু। আটককৃত রোহিঙ্গাদের বাগেরহাট জেলা প্রশাসনের মাধ্যমেই রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন বুধবার দিবাগত মধ্যরাতে ওই সকল রোহিঙ্গারা দিগরাজ বাজার মসজিদ এলাকায় ভিক্ষাবৃত্তি করছিল। এ সময় তাদের কথা-বার্তায় ভিন্নতা টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই এলাকা থেকে ওই রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো মো. জাবেদ (৩২), নুর বেগম (৩০), ফাতেমা (৩৩), রেশমী (১২), ইয়াছিন (৮), কাল্লে (৬), ইয়াছমিন (২), সৌমিন (১৩), ইয়াছমিন (১১), রশিদ (৮), শফিক (৪), রোকসানা (৩)। এরমধ্যে মো. জাবেদ ও নুর বেগমের ৪ শিশু সন্তান এবং জাবেদের বোন ফাতেমার রয়েছে ৫ ছেলে-মেয়ে।

মো. জাবেদ মায়ানমারের বাসিন্দা দাবি করে বলেন, গত পরশুদিন তারা ভারতের কলকাতা হয়ে বাংলাদেশে ঢুকেছেন। শুনেছেন রোহিঙ্গা ক্যাম্পে মোংলা থেকে নদী পথে যেতে সুবিধা, তাই তারা মোংলায় এসেছেন। এখন তারা রোহিঙ্গা ক্যাম্পেই যেতে চান।

শেয়ার করুন

মোংলা বন্দর এলাকা থেকে নারী শিশুসহ ১২ রোহিঙ্গা আটক

তারিখ : ১১:৩৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০