১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

লাকসাম মুক্ত দিবসে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

  • তারিখ : ০৯:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
  • / 855

লাকসাম প্রতিনিধি :

১৯৭১ সালের ১১ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় কুমিল্লা জেলার বৃহত্তর লাকসাম। প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘লাকসাম মুক্ত দিবস’ পালিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলনের পর স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাগণ। পরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউনুস ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ননী, বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার, বশিরুল আনোয়ার, সামছুল হক সামু, মুক্তিযোদ্ধা সন্তান কাউছার আলম, মোজাম্মেল হক আলম, ছিদ্দিকুর রহমান প্রমুখ।

সমাজের সর্বস্তরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান বক্তারা। পরে বৃহত্তর লাকসামসহ সারাদেশের সকল শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুন

লাকসাম মুক্ত দিবসে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

তারিখ : ০৯:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০