০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

লাকসামে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালক নিহত

  • তারিখ : ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • / 569

লাকসাম প্রতিনিধি।।
লাকসামে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে লাকসাম- মুদাফরগঞ্জ সড়কের চিকোনিয়া আনছারিয়া কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশার চালক শরিফ হোসেন (২৬) লাকসাম উপজেলার পাশাপুর গ্রামের বাসিন্দা। লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯ দিকে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজি অটোরিকশার চালক দুইজন যাত্রী নিয়ে লাকসামের দিকে আসছিলেন। চিকোনিয়া আনছারিয়া কমপ্লেক্সের সামনে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক শরিফ হোসেন নিহত হন। সিএনজি অটোরিকশায় থাকা অপর দুইজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। লাকসাম থানা পুলিশ লাশ উদ্ধার করেছেন।

শেয়ার করুন

লাকসামে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালক নিহত

তারিখ : ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০