১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

লাকসামে নিজ ঘরে অবরুদ্ধ হতদরিদ্র বৃদ্ধা মাছুমা

  • তারিখ : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • / 810

লাকসাম প্রতিনিধি:

লাকসামে বেড়া দিয়ে হাঁটা-চলার পথ বন্ধ করে দেয়ায় হতদরিদ্র এক বৃদ্ধা ও তার কন্যা নিজ ঘরে অবরুদ্ধ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার আজগরা ইউনিয়নের লোলাই গ্রামের উত্তরপাড়ায়। প্রতিবেশী আবদুল জলিলের বিরুদ্ধে টিনের বেড়া দিয়ে বৃদ্ধার বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, ওই গ্রামের প্রায় ২ যুগ ধরে নিখোঁজ বাচ্চু মিয়ার স্ত্রী মাছুমা বেগম (৬০) একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করছিলেন।

সম্প্রতি তার একমাত্র সম্বল ৩ শতক জমিসমেত বাড়ির উপর প্রতিবেশী আবদুল জলিলের কুনজর পড়ে। মৃত. সাদেক আলীর ছেলে আবদুল জলিল বৃদ্ধা মাছুমাকে তাড়িয়ে দেয়ার উদ্দেশ্যে পথে বেড়া দেয়ায় গ্রামের সর্দার-মাতবরসহ বিভিন্ন জনের দ্বারস্থ হয়ে কোন সুরাহা পাননি। এতে ওই বৃদ্ধা মানবেতর জীবন যাপন করছেন।

হতদরিদ্র মাছুমা বেগম আরো জানান, অন্যের সাহায্য-সহযোগিতায় কোনো মতে খেয়ে-পরে দিনাতিপাত করছি। একমাত্র সম্বল এ বাড়িটুকুই। পাশের বাড়ির মৃত. সাদেক আলীর ছেলে আব্দুল জলিল বাড়ির চারপাশ টিনের বেড়া দিয়ে ঘেরাও করে হাঁটা-চলার পথ বন্ধ করে দিয়েছে। তারা আমাদেরকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করার চেষ্টা করছে। আমি উপজেলা প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোবারক আলী জানান, আমরা মাছুমা বেগমকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি। কারন, বিবাদী আবদুল জলিল সমাজ মানেনা, কারো কথা শোনেনা।
ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ইতিপূর্বেও একই অভিযোগ আসলে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশার চেষ্টা করেছি। কিন্তু আবদুল জলিল রায় মানে না। মানুষজনকে গালিগালাজ করে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম বলেন, এটি ফোজদারী অপরাধ। তাদেরকে পুলিশের দারস্থ হওয়া উচিত।
লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

লাকসামে নিজ ঘরে অবরুদ্ধ হতদরিদ্র বৃদ্ধা মাছুমা

তারিখ : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১