১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

সদর দক্ষিণে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • তারিখ : ০৯:৪৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • / 588

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লায় ৬৮৬ বোতল ফেন্সিডিল ও ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।২৯ জুলাই শুক্রবার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার মধ্যম ঢুলিপাড়া (বড়বাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বারপাড়া (দক্ষিণ পাড়া) গ্রামের মোঃ আমির হোসেন’র ছেলে মোঃ রাসেক আহম্মদ(৪১) এবং সদর দক্ষিণ মডেল থানার বল্লভপুর প্রঃ সামবল্লভপুর গ্রামের মৃত হাজী আব্দুল হাকিম’র ছেলে মোঃ আমিনুল ইসলাম প্রঃ আমিন(৭২)।

অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কার ও মোটর সাইকেলে পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

সদর দক্ষিণে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তারিখ : ০৯:৪৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২