০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

সাক্কুর স্ত্রীকে সাবধান হতে বললেন কায়সার

  • তারিখ : ০৩:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • / 523

অনলাইন ডেস্ক :

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন টিকলিকে নির্বাচনী প্রচারে আরও সংবেদনশীল হতে বলেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর শিশুমঙ্গল রোডে তার নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিজাম উদ্দিন কায়সার বলেন, আসলে ভাবিরা হচ্ছে মায়ের জাতি, মায়ের জাতিকে নিয়ে আমি কথা বলতে চাই না। ভাবিকে (টিকলি) বলবো, আপনি বাংলাদেশের সংবিধানটা একটু পড়েন, কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র হতে হলে কী যোগ্যতা প্রয়োজন, সেটা স্পষ্টভাবে লেখা আছে। আপনার প্রতি অনুরোধ রইলো সংবিধান পড়ে মাথাটা ঠান্ডা করে কথা বলুন।

টিকলির প্রতি অনুরোধ জানিয়ে কায়সার বলেন, এমন কথা বার্তা বইলেন না। যার ফলে আপনার অতীত নিয়ে মানুষ ঘাটাঘাটি করবে। পরে মুখ লুকানোর জায়গা খুঁজে পাবেন না।

যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির বয়স পাঁচ বছরের কম। তিনি যদি এত কম সময় রাজনীতি করে প্রেসিডেন্ট হতে পারেন, আমার ২৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। তাহলে আমি কেন মেয়র হতে পারবো না?

এর আগে শুক্রবার (১০ জুন) বিকেলে মনিরুল হক সাক্কুর এক নির্বাচনী পথসভায় আফরোজা জেসমিন টিকলি স্বতন্ত্রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারের মেয়র হওয়ার বয়স নিয়ে প্রশ্ন তোলেন। এসময় তিনি বলেন, কায়সার, তুমি থাকো রাজনীতির মাঠে, ২০ থেকে ২৫ বছর পর জনগণ চিন্তা করবে তুমি মেয়র হবে কী হবে না।

শেয়ার করুন

সাক্কুর স্ত্রীকে সাবধান হতে বললেন কায়সার

তারিখ : ০৩:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২