১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সিলেটে হঠাৎ ভূমিকম্প

  • তারিখ : ১০:০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
  • / 1039

বাংলা নববর্ষ ১৪২৭ – এর সূর্য ওঠার ঘণ্টাখানেক আগে ভয়ঙ্করভাবে কেঁপে উঠল সিলেট ও এর আশপাশের অঞ্চল।

সোমবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা জানা যায়নি।

এছাড়া কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতেরও খবর পাওয়া যায়নি।

কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে যুগান্তরকে মোবাইল ফোনে জানিয়েছেন সিলেট উপশহরের অধিবাসী এম.সি কলেজের শিক্ষার্থী আমিনুল শোভন।

তিনি বলেন, রাত পৌনে ৪ টার দিকে ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে। ঘুমের ঘোরে লোকজন আতংকিত হয়ে পড়ে। এ সময় অনেকেই দ্রুত বেরিয়ে আসেন রাস্তায়। একটু ভিন্ন রকম মনে হয়েছে এই ভূমিকম্পকে। সাধারণত ভূমিকম্প হলে ফ্যান, ঝুলন্ত বাতি বা ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে। কিন্তু এই ভূমিকম্পে মনে হলো ঘরবাড়ির নিচ থেকে মাটি সড়ে যাচ্ছে।

ভূমিকম্পের পর পরই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে আতংকিত না হতে পরামর্শ জানাচ্ছেন সিলেটের বাসিন্দারা।

শেয়ার করুন

সিলেটে হঠাৎ ভূমিকম্প

তারিখ : ১০:০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০