০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর পালালেন চিকিৎসক স্বামী

  • তারিখ : ১১:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / 614

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের আঙ্গুরপাড়া গ্রামে একটি ঘর থেকে মা ও দুই মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত নারীর স্বামী দন্ত চিকিৎসক আছাদুজ্জামান।

নিহতরা হলেন, ওই এলাকার দন্ত চিকিৎসক আছাদুজ্জামানের স্ত্রী লাবনী আক্তার (৩৫), মেয়ে এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬) ও আরেক মেয়ে কথা আক্তার (১২)।

এলাকাবাসীর ধারণা, রোববার (৮ মে) ভোর ৩টা থেকে ৫টার মধ্যে দন্ত চিকিৎসক আছাদুজ্জামান তার স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যার পর পালিয়ে যান। সকালে উঠে এলাকাবাসী ঘরে মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর জাহান লাবনী বিষয়টি নিশ্চিত করে জানান, আছাদুজ্জামান ঋণগ্রস্ত ছিলেন। সেই হতাশা থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। ঘাতক পুলিশের নজরদারিতে আছেন। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর পালালেন চিকিৎসক স্বামী

তারিখ : ১১:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২