১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী

  • তারিখ : ১০:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
  • / 863

????????????????????????

নোয়াখালী সদর হাসপাতালে খাদিজা আক্তার ববির (২০) লাশ রেখে পালালো তার স্বামী।

নিহত খাদিজা আক্তার ববি চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়নের পূর্ব শোসালিয়া গ্রামের রবিন হোসেনের স্ত্রী।

ববির বাবা বেলায়েত হোসেন জানান, ববি বিষপান করেছে বলে শুক্রবার গভীর রাতে রবিন ফোনে জানায়। তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ববির বাবা, চাচাসহ আত্মীয়রা নোয়াখালী সদর হাসপাতালে গিয়ে ববির লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

এ সময় ববির স্বামী রবিনসহ সবাই পালিয়ে যায়। ময়নাতদন্ত শেষে ববির রোববার বিকালে ববিকে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গঙ্গাশিবপুর গ্রামে বাবার বাড়িতে দাফন করা হয়।

এ ঘটনায় রোববার রাতে ববির বাবা বেলায়েত হোসেন বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বেলায়েত হোসেন জানান, দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে রবিন যৌতুক দাবি করে ববিকে নির্যাতন করত।

ববির বাবার দাবি ববিকে তার স্বামীসহ আত্মীয়রা পরিকল্পিতভাবে হত্যা করেছে। ববি দু’মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে রবিনের পরিবারের দাবি, ববি বিষপানে আত্মহত্যা করেছে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, রবিনের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

শেয়ার করুন

স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী

তারিখ : ১০:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০