০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দুই শিক্ষার্থীসহ নিহত ৩

  • তারিখ : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • / 392

নিজস্ব প্রতিবেদক।।

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার সকাল আট টার দিকে উপজেলার কড়ুইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন কচুয়ার পালাখাল এলাকার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ঊর্মি মজুমদার (২৪) ও কোয়া এলাকার মাহবুব আলম (২৪), নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা চাঁদপুর সরকারি কলেজের স্নাতক শিক্ষার্থী সাদ্দাম হোসেন (২৩)।

আহত দুজন হলেন ইব্রাহিম (২৪) ও সিএনজিচালিত অটোরিকশার চালক মনির হোসেন (৩৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল আট টার দিকে হাজীগঞ্জ থেকে বিআরটিসির একটি বাস ঢাকায় যাওয়ার পথে কচুয়া বিশ্বরোডের কড়ুইয়া এলাকায় অটোরিকশাকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলে ঊর্মি মজুমদার নিহত হন। বাকি দুজন কুমিল্লায় নেওয়ার পথে মারা যান। আহত দুজনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ বিআরটিসির বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। তিনজনের লাশ কচুয়া থানায় নিয়ে রাখা হয়েছে।

তাদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দুই শিক্ষার্থীসহ নিহত ৩

তারিখ : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১