১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

হাইকোর্টের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • তারিখ : ০১:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • / 352

ঢাকা বিশ্ববিদ্যালয়:

হাইকোর্ট মোড়ে ছাত্রদলকে ধাওয়া দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ মে) দুপরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা দোয়েল চত্বরসহ ক্যাম্পাসের সব পয়েন্টে অবস্থান নেয়। ছাত্রদল স্লোগান দিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে হাইকোর্টের ভেতরে ঢুকিয়ে দেয়। এসময় দুই পক্ষের হাতেই লাঠিসোটা, দেশীয় অস্ত্র দেখা যায়।

২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি চেয়ারপার্সনকে কটূক্তির প্রতিবাদ জানিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন। যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিনই সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীদের টিএসসিতে হামলা করা হয়। যাতে তিনজন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল কর্মসূচী দেওয়ার কথা জানালে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মহড়া দেয়।

মঙ্গলবার (২৪ মে) ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়ার মাথা ফেটে যায়।

এছাড়া কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার ১২ নেতাকর্মী আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপরেই দোয়েল চত্বরে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ৪০-৫০ জন আহত হয়।

শেয়ার করুন

হাইকোর্টের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

তারিখ : ০১:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২