১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার কাছে সালমাদের বড় হার

  • তারিখ : ০৬:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • / 1121

অনলাইন ডেস্ক :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। হার ৮৬ রানের।

টানা দুই ম্যাচে দুই হারে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। এর আগে ভারতের কাছে ১৮ রানে হেরেছিল সালমা খাতুনের দল। এই হারের কারণে বাংলাদেশের বিদায় বলতে গেলে নিশ্চিত।
এদিন, অস্ট্রেলিয়ার মাত্র একটি উইকেট নিতে সক্ষম হয় বাংলাদেশের মেয়েরা। সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা বলতে গেলে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার বোলারদের সামনে। সর্বোচ্চ ৩৬ রান করে আউট হন ফারজানা হক। ১৯ রান করেন নিগার সুলতানা। শামীমা সুলতানা এবং রুমানা আহমেদ- দু’জনই করেন ১৩ রান করে।

বাকিরা আর দুই অংকের ঘরই ছুঁতে পারেনি। অস্ট্রেলিয়ান বোলার মেগান স্কাট নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি নেন জেস জোনাসেন। অ্যানাবেল সাদারল্যান্ড এবং নিকোলা ক্যারে নেন ১টি করে উইকেট।

শেয়ার করুন

অস্ট্রেলিয়ার কাছে সালমাদের বড় হার

তারিখ : ০৬:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০