০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

  • তারিখ : ০৩:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • / 1107

কুবি প্রতিনিধি :

‘পড়বো বই, গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে দিবসটি পালনে বের হওয়া শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

র‍্যালীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ রশিদুল ইসলাম শেখ, লাইব্রেরি ব্যবস্থাপক মো: মজিবুর রহমান মজুমদার, ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অফিসার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমি গ্রন্থাগারকে আধুনিক করার জন্য চেষ্টা করতেছি। এর মধ্যে গ্রন্থাগারকে এসির আওতায় আনা হয়েছে। আশা করি শিক্ষার্থীরা জ্ঞানচর্চার সুষ্ঠু পরিবেশ পাবে।

শেয়ার করুন

কুবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

তারিখ : ০৩:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০