০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় অতিরিক্ত মাদক সেবনে যুবকের মৃত্যু

  • তারিখ : ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • / 625

নিজস্ব প্রতিবেদক :

অতিরিক্ত মাদক সেবন করায় ভাঙ্গারী ব্যবসায়ী মোঃ শরিফ মিয়া নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার লিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফ মিয়া একজন ভাঙ্গারী ব্যবসায়ী। সে আগে থেকে নেশা করতো। বিভিন্ন সময় নেশা করে পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যাবহার করতো। শরীফ গত শুক্রবার প্রচুর পরিমাণ মাদক সেবন করার ফলে বাড়িতে এসে অনেক পেট ব্যাথা হয়। পেটের ব্যাথায় অতিষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।

পরে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে যাবার কিছুক্ষণ পর শরিফের আবারও পেট ব্যথা শুরু হয়। ওই দিন বিকাল ৫ টায় সে মারা যায়।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরন করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অতিরিক্ত মাদক সেবন করার কারণে তার মৃত্যু হয়েছে। নিহত শরীফের বোন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

কুমিল্লায় অতিরিক্ত মাদক সেবনে যুবকের মৃত্যু

তারিখ : ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২