০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • তারিখ : ০৬:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • / 1954

প্রেস বিজ্ঞপ্তি।।
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা গতকাল ৭ ডিসেম্বর ব্যাংক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমবায় ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ মিল্ক ভিটার সভাপতি শেখ নাদির হোসেন লিপু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা রওশান আরা মান্নান, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা সমবায় অফিসার মোঃ রবিউল ইসলাম, কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক। কুমিল্লা সমবায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এডভোকেট কাজী নাজমুস সাদাত, কুমিল্লা জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আখতার হোসেন, মোঃ সিরাজুল হক, মোঃ সফিকুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলোয়াৎ করেন সমবায়ী মোঃ শাহজাহান সিরাজ। সভায় প্রধান অতিথি শেখ নাদির হোসেন লিপু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ দরিদ্র মানুষের উন্নয়নের লক্ষেই সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, সুদের ব্যবসা করার জন্যে বঙ্গবন্ধু এই ব্যাংক প্রতিষ্ঠা করেননি। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম পর্যায়ে সমবায়ের মাধ্যমে দারিদ্রতা বিমোচনের লক্ষে কাজ করে যাচ্ছেন। কিছুদিন আগে সমবায়ের নামে মালটিপারপাস কোঅপারেটিভ এর মাধ্যমে এদেশের মানুষের আমানত কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এরা সমবায়ী নয়, প্রতারক। এজন্যে সকলকে সচেতন থাকতে হবে। কুমিল্লার সমবায়ীদের প্রাণের দাবী সমবায় মার্কেটটি বহুতল করার কাজে তিনি সহযোগিতার আশ^াস দেন। সভাপরিচালনা করেন জেলা সমবায় ইউনিয়নের সহ সভাপতি মোঃ আবদুস ছাত্তার।

শেয়ার করুন

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তারিখ : ০৬:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯