০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস কারাগারে

  • তারিখ : ১২:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / 709

অনলাইন ডেস্ক ।।

অস্ত্র মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস মিয়া ওরফে সবুজকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বেলা তিনটায় তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল দুপুরে কুমিল্লার সালমানপুর ছানিয়া পিকনিক স্পট থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি তাজা গুলিসহ ইলিয়াসকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর র‍্যাবের ডিএডি মো. মোস্তাকিম বাদী হয়ে ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেন।

২০১৫ সালের ৩০ জুন ইলিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরের ১৯ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন করা হয়। পরে মামলায় ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। ৯ আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার তাঁকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আজ দুপুরে ইলিয়াস কুমিল্লার আদালতে আত্মসমর্পণ করেন। এর পর তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এসব তথ্য নিশ্চিত করে কুমিল্লা আদালতের পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ইলিয়াস কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তারের আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এর পর আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, ইলিয়াসকে কারাগারের সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে।

ইলিয়াসের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামে। ২০১৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পান তিনি। এক বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ ২০১৮ সালে শেষ হলেও চলতি বছরের ৬ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে। এরপর ইলিয়াস হল ছাড়েন। তাঁকে আর ক্যাম্পাসে দেখা যায়নি।

ইলিয়াস এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে একা একটি কক্ষে থাকেন। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে দরপত্র নিয়ন্ত্রণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ–বাণিজ্য, সাংবাদিকদের নিপীড়ন ও মারধর, ছাত্রলীগের নেতা–কর্মীদের মারধর, শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি, শিক্ষকের বাসায় হামলা, মাদক সেবন, র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার, নতুন ক্যাম্পাসে ভূমি অধিগ্রহণে প্রভাব বিস্তারের নানা অভিযোগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস কারাগারে

তারিখ : ১২:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩