০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা বোর্ড এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন

  • তারিখ : ০৩:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / 593

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।

শুক্রবার (১০ মার্চ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য ৬ হাজার ৭৭৫ জন ছাত্র-ছাত্রী ২১ হাজার ৮৫৪টি আবেদন করেছেন। একজনে একাধিক বিষয়েও আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। ফেল করেছেন এমন ৪৪ জন পাস করেছেন। এছাড়া পূর্বে পাস করা ১৩৬ জনের জিপিএ পরিবর্তন হয়েছে।

এবার এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক সাত দুই শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৯০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন।

শেয়ার করুন

কুমিল্লা বোর্ড এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন

তারিখ : ০৩:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩