০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

  • তারিখ : ০৮:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 1176

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় রুহুল আমিন (৬৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুরে এ ঘটনা ঘটে। 

সূত্রে জানা যায়, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কুমিল্লা সদর দক্ষিণের রামচন্দ্রপুর প্রকাশ ফন্ডারপাড় গ্রামের লোকমানের ভাই কবিরের ছেলে রাকিব (১০) এর সাথে বৃদ্ধ রুহুল আমিনের নাতী আবির (৮) এর ঝগড়া সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে
হাতাহাতি হয়। এসময় প্রতিপক্ষ লোকমান ও কবিরের আঘাতে বৃদ্ধ রুহুল আমিন অজ্ঞান হয়ে পড়লে সাথে সাথে হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

তারিখ : ০৮:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪