০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে মোটর সাইকেল চুরির ঘটনায় তিনজন গ্রেফতার

  • তারিখ : ১০:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / 924

প্রেস বিজ্ঞপ্তি :

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন আশরাফপুর থেকে মোটর সাইকেল চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, গত ২৭ এপ্রিল ভোর রাতে আশরাফপুর এলাকা থেকে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।

ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইয়াসিন আরাফাত আরিয়ান (২৫), পিতা- মৃত শফিউল্লাহ, সাং- টমসন ব্রিজ, থানা – সদর দক্ষিণ, কুমিল্লাকে গ্রেফতার করে, তার স্বীকারোক্তি মোতাবেক আটক করা হয় সহযোগী চোর আহমেদ অপু কাউসার (২৬), পিতা- আবুল বাশার, সাং- আশরাফ পুর, থানা- সদর দক্ষিণ, কুমিল্লাকে।

উক্ত কাউসার ঘটনার পরপর মোটরসাইকেলটি চৌদ্দগ্রাম এলাকার আনোয়ার হোসেন (২৯), পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- খিরনশাল, থানা- সদর দক্ষিণ, কুমিল্লার কাছে নগদ মূল্যে হস্তান্তর করে।

উভয় আসামীকে নিয়ে চৌদ্দগ্রাম পৌরসভার সামনে থেকে উক্ত মোটরসাইকেল সহ আনোয়ার হোসেনকে গতকাল রাতে ১০টার দিকে গ্রেফতার করা হয়। সকল আসামীকে রিমান্ডের আবেদন সহ আজকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে মোটর সাইকেল চুরির ঘটনায় তিনজন গ্রেফতার

তারিখ : ১০:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩