০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ছাত্রলীগ নেতা সুজন’র উপর হামলাকারী শাহআলম গ্রেফতার

  • তারিখ : ০৬:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / 686

নিজস্ব প্রতিবেদক।।
মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় কুমিল্লা মহানগরীর ১৯ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নুরুজ্জামান সুজনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী শাহআলমকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর চর্থা এলাকা থেকে শাহআলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শাহআলমের গ্রেফতারের খবরে ঢুলিপাড়া সহ আশপাশের এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, গত ৩০ এপ্রিল অপরাহ্নে সদর দক্ষিণ মডেল থানাধীন ঢুলিপাড়া চৌমুহনীতে সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজনকে দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছেলে শাহ আলম (৩৫) তার সঙ্গীয় আসামী সহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। জখমী সুজন বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় জখমীর বোন শিরিন আক্তারের অভিযোগে ভিত্তিতে মামলা রুজু করা হলে পুলিশ ২ মে মঙ্গলবার ভোর রাতে মূল আসামী শাহ আলমকে চর্থা এলকায় আত্মগোপনে থাকা অবস্থা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রকাশ থাকে যে, এ মামলার এজাহার নামীয় ৩ নং আসামী ইয়াসিন(২৮) কে ঘটনার রাতেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। সদর দক্ষিণ মডেল থানা এলাকায় কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

ছাত্রলীগ নেতা সুজন’র উপর হামলাকারী শাহআলম গ্রেফতার

তারিখ : ০৬:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩