১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

দেশে ৩ কোটি অবৈধ স্মার্টফোন বন্ধের প্রক্রিয়া শুরু

  • তারিখ : ০৪:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • / 1630

দেশে প্রায় তিন কোটি অবৈধ স্মার্টফোন বন্ধের প্রক্রিয়া শুরু করেছে সরকার। অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে এতো দিন নানা আলোচনা হলেও এবার সত্যি সেগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অবৈধ মুঠোফোন বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিটিআরসি এ বিষয়ে দরপত্র আহ্বান করেছে। আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এনইআইআর চালুর জন্য এ দরপত্র আহ্বান করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিটিআরসির সংশ্লিষ্টরা।

এনইআইআর পদ্ধতি চালু হলে অবৈধভাবে দেশে আনা মুঠোফোন মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে চালু করা যাবে না। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান গণমাধ্যমকে বলেন, মুঠোফোনের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। এর মধ্যে আমরা অবৈধ মুঠোফোন ঠেকানোর ব্যবস্থাপনাকে একপর্যায়ে নিতে পারব আশা করি।

নতুন ব্যবস্থা চালু হলে বিদেশ থেকে আসার সময় কিনে আনা, প্রবাসী স্বজনদের পাঠানো সেট ইত্যাদি ক্ষেত্রে কী হবে, জানতে চাইল জাকির হোসেন বলেন, ‘এসব ক্ষেত্রে ব্যবস্থা থাকবে।’

শেয়ার করুন

দেশে ৩ কোটি অবৈধ স্মার্টফোন বন্ধের প্রক্রিয়া শুরু

তারিখ : ০৪:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০