০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় জাতীয় আয়কর দিবস পালিত

  • তারিখ : ০৪:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
  • / 1125

এমদাদুল হক সোহাগ :
গতকাল ৩০ নভেম্বর শনিবার যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় জাতীয় আয়কর দিবস পালন করেছে কর অঞ্চল কুমিল্লা। দিবসটি উপলক্ষে সকালে কান্দিরপাড় কর ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কর অঞ্চল কুমিল্লা অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কর অঞ্চল কুমিল্লার পরিদর্শী যুগ্ম কর কমিশনার মোঃ মাহমুদুল হাছান ভূঁইয়া, পরিদর্শী যুগ্ম কর কমিশনার মোহাম্মদ শাহ আলম, পরিদর্শী যুগ্ম কর কমিশনার মোঃ শাহাদাত হোসেন ও কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইরফানুল হাসান। আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায়। শোভাযাত্রাটি নগরীর নজরুল এভিনিউ সড়ক, কান্দিরপাড় পূবালী চত্বর ঘুরে পুনরায় কর ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় কর অঞ্চল কুমিল্লার আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর জেলার কর কর্মকর্তা- কর্মচারী, কর আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যগণ ছাড়াও আইসিএমএবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় জাতীয় আয়কর দিবস পালিত

তারিখ : ০৪:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯