০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিক আটক

  • তারিখ : ০১:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / 989

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ।

দেশটির অভিবাসন বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণকাজের সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশিয়ান ও ১২ বাংলাদেশি শ্রমিক রয়েছেন।

উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশপ্রধান নুরজাইনি মোহাম্মদ নুর বলেছেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে নির্মাণশ্রমিকরা এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪৯ বিদেশিকে আটক করা হয়। এ ছাড়া তাদের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও নেই।

এদিকে শ্রমিকদের তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় নির্মাণ সাইট ঠিকাদারকে একটি নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সিআইডিবির পরিচালক জাহিদি হাশিম।

[প্রিয় পাঠক, কুমিল্লা এসডি নিউজ 24 অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন cumillasdnews@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

শেয়ার করুন

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিক আটক

তারিখ : ০১:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১