০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল কুমিল্লায় থানায় ঢুকে দা দিয়ে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

মুরাদনগরে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ

  • তারিখ : ১২:০০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / 330

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সাংসদ এর নিজস্ব অর্থায়নে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শত শত আলেম সমাজের উপস্থিতিতে ৭৪টি মাদ্রাসা ও এতিমখানায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এর আগে নিজস্ব অর্থায়নে গত দুই সপ্তাহ যাবত পর্যাক্রমে উপজেলার ২২টি ইউনিয়নে সাড়ে ১১ হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, আবু মুসা আল কবির, কামাল উদ্দিন খন্দকারসহ নেতাকর্মী ও আলেম সমাজ।

এ সময় এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, শুধু রমজান মাসে নয়, করোনা মহামারিতে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও আমি নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি।

তিনি আরো বলেন, আমি মনে করি রাজনীতি মানে মানুষের সেবা করা। নির্বাচন আসলে সেবা মূলক কাজ করা মানে হঠকারীতা। তাই আমি সব সময়ই মানব সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন

মুরাদনগরে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ

তারিখ : ১২:০০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩