০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল কুমিল্লায় থানায় ঢুকে দা দিয়ে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • তারিখ : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • / 570

আরিফ গাজী :

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসাঃ রহিমাকে (৪০) গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাতে গাজীপুর জেলার গাছা থানার খাইরকুল আব্দুর রশিদ জামে মসজিদের পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রহিমা কুমিল্লার মুরাদনগর উপজেলার খুরুইল গ্রামের খাঁ বাড়ির মৃত গোলাম কিবরিয়ার
স্ত্রী।

জানা গেছে, ঢাকা রামপুরা থানায় আসামী রহিমার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ৩৫(৮)/১৫। মামলায় জামিনে এসে আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। বিজ্ঞ আদালত
আসামিকে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এএসআই মোফাজ্জল ও এএসআই শুক্কুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাজীপুর গাছা থানা থেকে তাকে গ্রেফতার করেন।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মামলায় জামিনে বেরিয়ে রহিমা দীর্ঘদিন পলাতক ছিলেন। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার দুপুরে আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানো
হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

তারিখ : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২