০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

মুশফিকের ডাবল সেঞ্চুরি করা সেই ব্যাট কিনছে তামিম

  • তারিখ : ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
  • / 1115

করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিজের অতিপ্রিয় ও বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম।

২০১৩ সালে ওই ব্যাট দিয়ে শ্রীলংকার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন জাতীয় ক্রিকেট দলের এই উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান।

জানা গেছে, মুশফিকের সেই ব্যাট কিনতে চান জাতীয় দলের সেরা ওপেনার তামিম ইকবাল। এবং তা নিলামে অংশ নিয়েই।

শনিবার রাতে ইনস্টাগ্রামে মুশফিকের সঙ্গে এক আড্ডায় এ কথা জানিয়েছেন তামিম।

মজার ছলে মুশফিকের বলা একটি কথাতেই এ সিদ্ধান্ত নিলেন তামিম।

এদিন ইনস্টাগ্রামে আড্ডায় ব্যাটের নিলামের প্রসঙ্গটি এলে তামিমকে মুশফিক বলেন, ‘ব্যাটটা তুই কিনে নে দোস্ত।’

সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান তামিম। জবাবে তামিম বলেন, হ্যাঁ, সত্যিই ভাবছিলাম নিলামে অংশ নেব কিনা।

এ কথা শুনে মুশফিক বলেন, আল্লাহ অনেককেই অনেক তৌফিক দেন কিন্তু তোর মতো মনের হয় না অনেকেই। তুই আমাদের অনুপ্রেরণা। তবে এটা বন্ধু মুশফিকের ব্যাট ভেবে কিনতে আগ্রহ দেখানোর দরকার নেই। আমি অনুরোধ করি, যে ব্যক্তি কিনবেন উনি যেন ব্যাটটি একটু বেশি দামে কেনেন। দাম বেশি উঠলে আমি অবশ্যই অসহায়দের বেশি সাহায্য করতে পারব।

মুশফিকের এই অনুরোধে তামিম বলেন, আমিও আশা করি যত বেশি দামে বিক্রি হবে ততই ভালো। আমি নিলামে অংশ নেব। আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে অবশ্যই বিড করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। খুব শিগগির ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে এই ঐতিহাসিক ব্যাট অনলাইন নিলামে তোলা হবে বলে জানিয়েছেন মুশফিক।

শেয়ার করুন

মুশফিকের ডাবল সেঞ্চুরি করা সেই ব্যাট কিনছে তামিম

তারিখ : ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০