১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল কুমিল্লায় থানায় ঢুকে দা দিয়ে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

যে দেশে হেলিকপ্টারে করে চলাচল করে গরু

  • তারিখ : ০২:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • / 881

প্রতিবছর প্রায় এক হাজার গরুকে হেলিকপ্টারে করে বস্তুত উড়িয়ে নিয়ে যাওয়া হয় নতুন তৃণভূমিতে। হেলিকপ্টারের সাথে শক্ত ও লম্বা একটি দড়ি বেঁধে গরুকে আটকে দেয়া হয়। এরপর তাদের পাহাড় থেকে নামিয়ে তৃণভূমিতে নিয়ে আসা হয়। সুইজারল্যান্ডে আল্পস পর্বতমালা সংলগ্ন এলাকায় এ দৃশ্য দেখা যায় প্রায়শই। খবর সিএনএন এর।

মূলত প্রতি গ্রীষ্মে গৃহপালিত পশু বিশেষ করে গরুদের পাহাড়ের ওপর থেকে সমতল তৃণভূমিতে নিয়ে আসার প্রয়োজন পড়ে। এরজন্য এসব পশুদের পাড়ি দিতে হয় পাহাড়ের বিপজ্জনক ও দীর্ঘ রাস্তা। তবে আহত এবং গর্ভবতী গরুদের জন্য এ কাজ দুসাধ্য।

তাই প্রতি বছর সুইজারল্যান্ডে এভাবেই হেলিকপ্টার ভাড়া করে আহত ও গর্ভবতী গরুদের পাহাড় থেকে সমতলে নিয়ে আসা হয়। এরজন্য পাহাড়ের ওপর এবং নিচে উভয় স্থানে চলে প্রস্তুতি। পাহাড়ের ওপর থেকে গরুদের শক্ত ও যথাসম্ভব নিরাপদে হেলিকপ্টারের সাথে বেঁধে দেয়া হয়। সমতল ভূমিতেও প্রস্তুত থাকে আরেক দল। গরুগুলো নিচে পৌঁছাতেই তাদের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট স্থানে। এভাবেই চলে আসেছে বহু বছর।

শেয়ার করুন

যে দেশে হেলিকপ্টারে করে চলাচল করে গরু

তারিখ : ০২:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১