১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

লালমাই পাহাড়ে মিলল মর্টার শেল

  • তারিখ : ০৩:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / 587

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার লালমাই পাহাড়ে মিলল মর্টার শেলকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর এলাকার লালমাই পাহাড় থেকে পুরোনো একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সোমবার (১১ সেপ্টেম্বর) রাতব্যাপী লালমাই পাহাড় এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। মঙ্গলবার সকালে পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় একটি অবিস্ফোরিত মর্টার শেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে লালমাই পাহাড়ে বেশ জোরালো যুদ্ধ হয়েছিল। ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় শেলটি ব্যবহার করা হলেও তা অবিস্ফোরিত পড়েছিল। বিষয়টি ঢাকার বোম্ব ডিসপোজাল টিমকে অবহিত করা হয়েছে। তারা এলে শেলটি বিস্ফোরণ ঘটানো হবে। আপাতত স্থানীয়দের শেল থেকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।

শেয়ার করুন

লালমাই পাহাড়ে মিলল মর্টার শেল

তারিখ : ০৩:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩