০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

শ্রেণিকক্ষের দাবিতে কুবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

  • তারিখ : ০২:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • / 1214

স্বকৃত গালিব,কুবি প্রতিনিধি :

শ্রেণিকক্ষ সঙ্কট নিরসন, প্রত্যেক বিভাগের জন্য ল্যাব রুম, সেমিনার রুম, শিক্ষকদের জন্য পর্যাপ্ত রুম, কমনরুম এবং স্বতন্ত্র বিজনেস স্টাডিজ অনুষদের দাবিসহ পাঁচ দফা দাবিতে একাডেমিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, বিজনেস স্টাডিজ অনুষদে চারটি বিভাগ রয়েছে, আমাদের যে শ্রেণিকক্ষ রয়েছে তা পর্যাপ্ত নয়। এছাড়াও আমাদের কোন ল্যাব কিংবা সেমিনার নেই, অভাব রয়েছে কমনরুমেরও। যতক্ষণ পর্যন্ত এসবের সমাধান না হবে ততক্ষণ আন্দোলন চলবে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রক্টর ড. কাজী কামাল বলেন, ‘শিক্ষার্থীদের দাবি নিয়ে আমরা বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসেছি।’ দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকদের সাথে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের জন্য বলেন। তবে শিক্ষার্থীরা এ আহ্বানে সাড়া না দিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

শেয়ার করুন

শ্রেণিকক্ষের দাবিতে কুবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

তারিখ : ০২:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০