১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

স্মার্টফোন কিনতে শিক্ষাঋণ গ্রহণের নোটিশ পেল কুবি শিক্ষার্থীরা

  • তারিখ : ১২:৪৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • / 535

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য স্মার্টফোন কিনতে ইউজিসির ঘোষিত শিক্ষাঋণের টাকার চেক গ্রহণের নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা-কার্যক্রমে অংশগ্রহণের জন্য ৬৮৪ শিক্ষার্থীকে শর্তসাপেক্ষে ঋণ বিতরণের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আবেদন কৃত শিক্ষার্থীদের আগামী ১৫ মার্চের মধ্যে সংযুক্ত চেক প্রাপ্তির আবেদন ফরমে বিভাগীয় প্রধানের মাধ্যমে আবেদন করার জন্য বলা হল।

উল্লেখ্য, করোনা কালীন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে সফটলোনের আওতায় স্মার্টফোন ক্রয়ের জন্য জনপ্রতি সর্বোচ্চ ৮ হাজার টাকা প্রদানের ঘোষণা দেয় ইউজিসি। এই ঋণের টাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার পর বা অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করতে পারবে।

শেয়ার করুন

স্মার্টফোন কিনতে শিক্ষাঋণ গ্রহণের নোটিশ পেল কুবি শিক্ষার্থীরা

তারিখ : ১২:৪৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১