১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

আওয়ামীলীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা সরকারি চাল জব্দ

  • তারিখ : ০৫:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
  • / 349

জামালপুরের ইসলামপুরে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে উপজেলার গুঠাইল বাজারে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুঠাইল বাজারের দুই অসাধু ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের মালিকানাধীন একটি গুদামে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৫০ কেজির ৯৭ টি সেলাই করা ও একটি বস্তা খোলা অবস্থায় মোট ৪ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় ওই দুই ব্যবসায়ীকে পাওয়া যায়নি। এ বিষয়ে মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

গুদাম মালিক মোয়াজ্জেম হোসেন চিনাডুলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এবং মোশারফ হোসেন একই কমিটির সদস্য।

শেয়ার করুন

আওয়ামীলীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা সরকারি চাল জব্দ

তারিখ : ০৫:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০