০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

আজ কুমিল্লা মুক্ত দিবস; দিনব্যাপী নানা আয়োজন

  • তারিখ : ০১:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • / 522

কুমিল্লা প্রতিনিধি :

আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় কুমিল্লা।

জেলার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে বিজয়ের ধ্বনি। উত্তোলিত হয় লাল-সবুজের পতাকা। মুক্তির স্বাদ পাওয়া হাজার হাজার মানুষের জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে পুরো কুমিল্লা।

এদিন বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

এই দিনটি সামনে রেখে কুমিল্লা দিন ব্যাপাী নানা কর্মসূচী ও বর্নিল আয়োজনে বীর মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মহান স্বাধীনতা সুর্বণজয়ন্তী উপলক্ষে ‘পথে পথে বিজয়’ শিরোনামের আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে আঞ্চলিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশে ৮শ’ বীর মুক্তিযোদ্ধা অংশ নেবেন। পরে শুভেচ্ছা বক্তব্য ও থিম সং পরিবেশিত হবে। সেই সাথে অতিথি ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন। আঞ্চলিক মহাসমাবেশ প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল আকর্ষণ থাকবে জনপ্রিয় ব্যান্ড চিরকুটের পরিবেশনা।

শেয়ার করুন

আজ কুমিল্লা মুক্ত দিবস; দিনব্যাপী নানা আয়োজন

তারিখ : ০১:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১