০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

এমপি ইউসুফ হারুনের নির্দেশে সুজন মেম্বারের খাদ্য সামগ্রী বিতরন

  • তারিখ : ০৫:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
  • / 561

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে মাহে রমজানের প্রথম দিনে করোনার প্রাদুর্ভাবে ঘর বন্দি হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএর নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউপি সদস্য ও নবীপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহেদুল ইসলাম সুজন।

শনিবার বিকেলে উপজেলার বাখরনগর গ্রামের নজরুল একাডেমিতে দুই ধাপে প্রায় ৬’শ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নবীপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল হক, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল হক, ব্যবসায়ী মাহবুব আলম, নজরুল একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, যুবলীগ নেতা দুলাল মিয়া, অলীউল্লাহ, জালাল উদ্দিন, আলী মনির, ইউসুফ, ছাত্রলীগ নেতা, মাহফুজুর রহমান প্রমুখ।

এ সময় সাহেদুল ইসলাম সুজন বলেন, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি মহোদয়ের নির্দেশনায় দুই ধাপে প্রায় ৬’শ নিম্নবিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। তিনি আরো বলেন মাননীয় এমপি মহোদয় বলেছেন যতদিন দেশে এই সংকট থাকবে ততদিন পর্যন্ত সকল প্রকার সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন

এমপি ইউসুফ হারুনের নির্দেশে সুজন মেম্বারের খাদ্য সামগ্রী বিতরন

তারিখ : ০৫:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০