০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

করোনার প্রভাবে অস্ট্রেলিয়ায় টয়লেট টিস্যুর চরম সংকট, নারীদের মধ্যে হাতাহাতি

  • তারিখ : ০২:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • / 953

অনলাইন ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। এরই মধ্যে বিশ্বের ৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

এই ভাইরাসের আতঙ্ককে কেন্দ্র বিশ্বে ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। তেমনি অস্ট্রেলিয়ার বিভিন্ন বাজারে টয়লেট টিস্যুর ঘাটতি দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন অনেক অস্ট্রেলিয়ান।
অস্ট্রেলিয়াবাসীর কাছে টয়লেট পেপার হয়ে উঠেছে সবচেয়ে আরাধ্য সামগ্রীগুলোর একটি। এ নিয়ে এবার হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অস্ট্রেলিয়ান কয়েকজন নারী। দেশটির একটি সংবাদপত্রে সম্প্রতি এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিডনির উলওর্থস নামের একটি দোকানে এই হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক ট্রলি ভর্তি টয়লেট টিস্যু নিয়ে যাচ্ছিলেন মা ও মেয়ে। তখন এক নারীর সঙ্গে তাদের হাতাহাতি হয় । হাতাহাতির সময় ওই নারী বলছিল আমার একটি মাত্র প্যাকেট চাই।

এই ঘটনার পর উলওর্থ দোকানটিতে একজন ক্রেতার কাছে চারটির বেশি টয়লেট টিস্যু বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে এমনই আরেকটি ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে অস্ট্রেলিয়ান পত্রিকাগুলোতে। যেখানে একজন পুরুষের সঙ্গে টয়লেট টিস্যু নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এক নারী। তবে ওই ঘটনায় কেউ আহত হননি।

শেয়ার করুন

করোনার প্রভাবে অস্ট্রেলিয়ায় টয়লেট টিস্যুর চরম সংকট, নারীদের মধ্যে হাতাহাতি

তারিখ : ০২:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০