০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

‘কাঁচা বাদাম’-এর ‘হিন্দি’ ভার্সন নিয়ে হাজির হিরো আলম

  • তারিখ : ১১:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • / 846

অনলাইন ডেস্ক :

বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার কাঁচা বাদাম গানটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউটিউব ও ফেসবুক থেকে শুরু করে ভিডিও শেয়ারিং প্রত্যেকটি প্ল্যাটফর্মে নজর কাড়ছে গানটি। এই ট্রেন্ডে অনেক তারকাকেও দেখা গেছে। বাদ গেলেন না হিরো আলমও।

মঙ্গলবার পূর্ব ঘোষণা অনুযায়ী ইউটিউবে মুক্তি পেল তার হিন্দিতে গাওয়া কাঁচা বাদাম গানের মিউজিক ভিডিও। জানা গেছে, সিনেমার কাজের ব্যস্ততার মাঝেই গানটির কথিত ভার্সনে কণ্ঠ দেয়ার সাথে মডেল হয়েছেন আলম। গানটি নিয়ে তিনি বলেন, আমাকে সবাই অনুরোধ করছে তাই আমি একটু বিনোদন দেওয়ার জন্য অন্যরকমভাবে হিন্দিতে ‘কাঁচা বাদাম’ গানটা গেয়েছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।

উৎসাহ পেলে নিয়মিতভাবে নতুন নতুন গান নিয়ে হাজির হবেন জানিয়ে হিরো আলম আরও বলেন, দেখুন, গান বা অভিনয়ের কোনো শিক্ষা আমার নেই। আমি যত দূর এসেছি নিজের প্রচেষ্টা ও আপনাদের ভালোবাসায়। আগামী দিনগুলোতে আমি আপনাদের এভাবেই সমর্থন আশা করি।

উল্লেখ্য, ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন মূলত গানে গানে বাদাম বিক্রি করেন। তিনি একটি পুরোনো মোটরসাইকেলে করে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করেন। এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষকে মনোরঞ্জন করার জন্য গানও করেন। বাদাম বেচতে বেচতে বেশ ভেবেচিন্তে গান বাঁধেন তিনি। এ থেকেই ‘কাঁচা বাদাম’ গানে মাতোয়ারা নেটমাধ্যম।

শেয়ার করুন

‘কাঁচা বাদাম’-এর ‘হিন্দি’ ভার্সন নিয়ে হাজির হিরো আলম

তারিখ : ১১:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১