০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কালোবাজারে বিক্রির সময় সরকারি ৮৫ বস্তা চাল জব্দ

  • তারিখ : ০৩:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
  • / 276

জামালপুরে কালোবাজারে বিক্রির সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৮৫ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে সদরের শাহবাজপুর ইউনিয়নের চিকারপাড়া এলাকায় ৩টি ইজিবাইকে করে এসব চাল নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন জানান, শাহবাজপুর এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় চাল ব্যবসায়ী রফিকের বাড়ির সামনে ৩ টি ইজিবাইক থেকে ৮৫ বস্তা চাল উদ্ধার করা হয়।

এঘটনায় ওই এলাকার ডিলার লুৎফর রহমানসহ কালোবাজারী আসাদুল্লাহ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন

কালোবাজারে বিক্রির সময় সরকারি ৮৫ বস্তা চাল জব্দ

তারিখ : ০৩:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০