০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় পুকুর থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • তারিখ : ০৫:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • / 549

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা মনিপুর দারুস সালাম জামে মসজিদের পুকুর থেকে শুক্রবার সকালে ভাসমান এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ। পুলিশ বলছে উদ্ধার করা অজ্ঞাত যুবকের বয়স ৩২। উদ্ধারকৃত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান শুক্রবার সকাল ৮ টায় কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব চৌধুরী স্থানীয় লোক মারফত জানতে পারে পুকুরে একটি লাশ ভাসছে। সঙ্গে সঙ্গে তিনি সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং কুমিল্লা মোকাম ইউনিয়ন এর কাবিলা মনিপুর দারুস সালাম জামে মসজিদের পুকুর থেকে এক অজ্ঞাত যুবকের (৩২)লাশ উদ্ধার করে।

এস আই রাজীব চৌধুরী স্থানীয় লোকজনের বরাদ দিয়ে জানান উদ্ধার করা অজ্ঞাত যুবক একজন মানসিক ভারসাম্য হীন ছিল। বেশ কয়েক দিন ধরে সে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে। ধারনা করা হচ্ছে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টার পর কাবিলা মনিপুর দারুস সালাম জামে মসজিদের পুকুরে পড়ে মারা গেছে।

এ ঘটনায় বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে শুক্রবার বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

কুমিল্লায় পুকুর থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

তারিখ : ০৫:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২