০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে অগ্নিকান্ডে নিঃস্ব প্রবাসীর পরিবার

  • তারিখ : ০৭:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • / 424

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে এক সৌদি প্রবাসীর বসতবাড়ী ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ন ভস্মীভূত হয়ে গেছে। এসময় ঘরের আসবাবপত্র ও নগদ অর্থসহ প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। অগ্নিকান্ডে সব হারিয়ে এখন নিঃস্ব এই পরিবারটি। বুধবার মধ্যরাতে উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া গ্রামের সৌদিআরব প্রবাসী মনির হোসেনের স্ত্রী তার সন্তানদের নিয়ে হাটাস গ্রামে বাবার বাড়ীতে বেড়াতে যাওয়ার পর তাদের তালাবদ্ধ ঘরে বুধবার রাত দেড়টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মধ্যরাতে আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশিরা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ওই প্রবাসীর বসতঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের সুত্রপাত জানা না গেলেও এই অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবী পরিবারের। প্রবাসীর স্ত্রী বিলকিস আক্তার বলেন আমি সন্তানদের নিয়ে ঈদের সময় বাবার বাড়ীতে বেড়াতে যাই। আমাদের গায়ের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। ঘরে থাকা আসবাবপত্র, ফ্রীজ, ল্যাপটপ ও নগদ অর্থসহ প্রায় ১০লাখ টাকার মালামাল ও আমার জানানো সুখের সংসার পুড়ে ছাই হয়ে গেলো। এখন সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই টুকুও রইনা আমার।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জহিরুল ইসলাম বলেন আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেছে।

মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশ বলেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

কুমিল্লার মুরাদনগরে অগ্নিকান্ডে নিঃস্ব প্রবাসীর পরিবার

তারিখ : ০৭:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০