১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার লাকসামে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য আটক

  • তারিখ : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • / 678

লাকসাম প্রতিনিধি :

লাকসামে সংঘবদ্ধ চোরচক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। লাকসাম পূর্ব ইউনিয়নের এলাইচ বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত আরিফ হোসেন লাকসাম পৌর শহরের রাজঘাট এলাকার আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্য রাতে এলাইচ বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেবের দোকানে চুরির চেষ্টাকালে দারোয়ান আব্দুল খালেক ও পথচারী আব্দুল জলিলের ধাওয়ায় পিকআপ গাড়ী ফেলে সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা চোরচক্রের গাড়ীটি বাজারের নিয়ে আসে। রবিবার সকালে সুকৌশলে গাড়ী ফেরত আনতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয় আরিফ হোসেন। এক পর্যায়ে সে দোকান চুরির পরিকল্পনার বিষয়টি স্বীকার করে। এসময় স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে লাকসাম থানা পুলিশের কাছে সোপর্দ করে।

লাকসাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনোজ কান্তি কুরি জানান, ‘আরিফ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চুরির চেষ্টার দায়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

কুমিল্লার লাকসামে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য আটক

তারিখ : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০