১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার ‘লাকসাম’ নিয়ে নির্মিত থিম সং উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী

  • তারিখ : ১০:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • / 673

লাকসাম প্রতিনিধি :

কুমিল্লার লাকসামের ঐতিহ্য ও উন্নয়ন অগ্রগতি নিয়ে তরুণ নির্মাতা সাইফুল রাজু নির্মিত ‘থিম সং’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। এ উপলক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম পৌরসভার উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রজন্ম প্রোডাকশনের ব্যানারে ‘ঐতিহ্যের লাকসাম’ শিরোনামে সাইফুল রাজু নির্মিত থিম সংটি লিখেছেন সঞ্জয়শীল। সঙ্গীতায়োজন করেছেন আতিকুর রহমান আতিক। সুর করেছেন মাহমুদ হাসান মামুন।

এতে কণ্ঠ দিয়েছেন রাজিব, চম্পা বণিক, নার্গিস ও সুজন। লাকসাম পৌরসভার পৃষ্ঠপোষকতা ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের তত্ত্বাবধানে নির্মিত ‘থিম সং’ এর চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন ইয়াসিন বিন আরিয়ান। সহকারী পরিচালক সাকিব অমি। কারিগরী সহযোগিতায় প্রজন্ম প্রোডাকশন ও সাইফুল রাজু টিম। সার্বিক সহযোগিতা করেছেন ইসতিয়াক, বিপ্লব প্রমুখ।

সাইফুল রাজু নির্মিত থিম সংটিতে লাকসামের ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান ও উন্নয়ন-অগ্রগতির স্থিরচিত্র তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লার ‘লাকসাম’ নিয়ে নির্মিত থিম সং উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী

তারিখ : ১০:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০