০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

কুমিল্লার লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

  • তারিখ : ০৫:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / 530

মাজহারুল ইসলাম বাপ্পি।।

কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই বাজার সংলগ্নে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গাড়ি চাপায় তাঁরা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লালমাই বাজার সংলগ্ন বিকস ফিল্ডের সামনে থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই ব্যক্তি হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার দিঘলগাঁও এর মো. ফরিদ মিয়া (৬০) ও জাহাঙ্গীর হোসেন (৫০)। দুজনেই পাইপ ফিল্ডার কাজ করতেন বলে জানা যায়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই দুই শ্রমিক কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। লালমাই বাজার এলাকায় জামান ব্রিকস ফিল্ড এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় তাঁরা নিহত হন। স্থানীয় বাসিন্দারা সকাল আটটার দিকে রাস্তার ওপর তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে লাকসাম হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

কুমিল্লার লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

তারিখ : ০৫:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩