০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন করেন এমপি বাহার

  • তারিখ : ০৪:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
  • / 557

দেলোয়ার হোসেন জাকির :

কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিন উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এর উদ্বোধন করেন।

এসময়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোস্তফা কামাল আজাদ, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামান সহ কুমিল্লা স্বাস্থ্য বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে পিসিআর মেশিনটি কুমিল্লা মেডিকেল কলেজে পৌঁছায়। এই পিসিআর মেশিনের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা জেলা ও ব্রাহ্মবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী অঞ্চলের জনগনের করোনা ভাইরাস পরিক্ষা করা যাবে। এমপি বাহার জানান, ল্যাবরেটরির কিছু জিনিষপত্র সংগ্রহ করতে হবে। এগুলো সংগ্রহ শেষে আগামী বুধবার থেকে করোনা ভাইরাস পরীক্ষা করা শুরু হবে।

আগামী কয়েকদিনের মধ্যে ৫০০ শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের কিছু যন্ত্রপাতি স্থাপন শেষে কয়েকদিনের মধ্যেই ডেডিকেটেড কোভিট-১৯ হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে। নমূনার ফলাফল ঢাকায় প্রেরণ করা হবে। সেখান থেকে কেন্দ্রীয় ভাবে ফলাফল প্রকাশ করা হবে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান জানান, প্রতিদিন ১৯২ টি করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করা যাবে। প্রতিটি পরিক্ষায় ৫ ঘন্টা করে সময় লাগে, এক সাথে ৯৬ টি পরিক্ষা করা যাবে, ৫ ঘন্টা করে দুই শিফটে পরিক্ষা হবে।

শেয়ার করুন

কুমিল্লায় করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন করেন এমপি বাহার

তারিখ : ০৪:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০