০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল মাহমুদুল হাসান

  • তারিখ : ১১:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
  • / 770

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরে আসল মাহমুদুল হাসান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র।
শনিবার বিকালে উপজেলার নবীপুর (পঃ) ইউনিয়নের নিমাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা ছাত্র মাহমুদুল হাসান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রাগদইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

জানা যায়, নিহত মাহমুদুল হাসান উপজেলার নিমাইকান্দি গ্রামের মাদরাসাতুল মদিনা আল আরাবিয়া মাদরাসার কিতাব বিভাগের ১ম বর্ষের ছাত্র। শনিবার বিকাল ৪ টার সময় প্রতিদিনের মতো পার্শ্ববর্তী গোমতী নদীতে গোসল করতে যায়। আছরের নামাযের আযান হলেও ফিরে না আসায় মাদ্রাসার লোকজন তাকে খোঁজতে বের হয়।

পরে সন্ধেহ জনক ভাবে নদীর পাড় খোঁজতে গিয়ে তার জামা কাপড় দেখতে পায়। আশে পাশে বহু খোঁজা খোঁজি করে না পেয়ে ওইদিন রাতেই মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরী করে মাদ্রাসা কতৃপক্ষ। নিখোজ হওয়ার পরদিন রবিবার সকাল ৯ টার সময় স্থানীয় লোকজন সদরের বেইলী ব্রীজের কাছে গোমতী নদীতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে মাদরাসার পরিচালক মাওলানা ওমর ফারুক নিহত মাহমুদুল হাসানকে সনাক্ত করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রোববার দুপুরে কুমিল্লা মর্গে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল মাহমুদুল হাসান

তারিখ : ১১:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০