০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় ছাত্রলীগ কমিটিতে ১২ বছরের এক শিশু

  • তারিখ : ০৮:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • / 530

চার বছর আগে ঘোষণা করা হয়েছে কুমিল্লার লালমাই উপজেলা। তবে এবারই প্রথম ওই উপজেলায় ছাত্রলীগের কমিটি দিয়েছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় এই কমিটি প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল ফেসবুক পোস্টের মাধ্যমে লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটি প্রকাশ করেন।

কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতিকে আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

তবে আলোচনা বিষয় ছাত্রলীগের কমিটি বা সভাপতি-সম্পাদক নিয়ে না। ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সদস্য পদ পেয়ে আলোচনায় এসেছে চতুর্থ শ্রেণির আজমাইন আঞ্জুম নোয়েল। তাকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড়।

নবগঠিত কমিটির তালিকায় দেখা যায়, সাধারণ সদস্যের তালিকায় আজমাইন আঞ্জুম নোয়েলের নাম রয়েছে। তবে নোয়েল চতুর্থ শ্রেণির নয়, ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে দাবি করেছেন তার বাবা ইউনিভার্সাল কামাল। ছেলের বয়স ১২ বছর বলেও দাবি করেন তিনি।

কামাল বলেন, ‘বঙ্গবন্ধু ছাত্রলীগ করেছেন ১০ বছর বয়স থেকে।

আমার ছেলের বয়স ১২ বছর। এই নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টা সমাধান করবো। ‘

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন তার ফেসবুকে লেখেন, ‘চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কুমিল্লা লালমাই উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। ‘

এদিকে, শিশুটির উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল।

তিনি দাবি করেন, অতিউৎসাহী কারো জন্য অথবা ভুলবশত ওই ছেলের নামটা যোগ হয়েছে।  

বিষয়টা বুধবার দুপুরে নিশ্চিত হতে পেরেছেন তারা। এ বিষয়ে জেলা ছাত্রলীগ খুব শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

কুমিল্লায় ছাত্রলীগ কমিটিতে ১২ বছরের এক শিশু

তারিখ : ০৮:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১