কুমিল্লায় জীবন বীমা কর্পোরেশন প্রতিনিধি দলের লিফলেট বিতরণ

মোস্তাকিমুল নাফিস।।

“মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস ২০২২ উপলক্ষে জীবন বীমা কর্পোরেশন কুমিল্লার একটি প্রতিনিধি দল

পহেলা মার্চ মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও সেবা নিতে আসা মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে জীবন বীমার লিফলেট প্রদান করেন। পরে কুমিল্লা কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কর্মকর্তা-কর্মচারি ও সেবা নিতে আসা মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে জীবন বীমার লিফলেট প্রদান করেন।

এ সময় জীবন বীমা কর্পোরেশন ৭৪০ শাখার ইনচার্জ মোঃ আব্দুল হালিম মজুমদার (শাহিন),উন্নয়ন অফিসার আনিসুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You might also like