০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় প্রার্থীর কাছ থেকে ঘুষ নেয়ায় রিটানিং কর্মকর্তা প্রত্যাহার

  • তারিখ : ০৩:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • / 453

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে প্রার্থীতা যাচাই বাছাইয়ে বাতিলের ভয় দেখিয়ে ঘুষ নেয়ার ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়। তারই রেশ ধরে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম ঘটনস্থল মুরাদনগরে এসে ঘটনার সত্যতা পায়।

পরে বিষয়টি উপরমহলকে অবহিত করলে বুধবার অভিযুক্ত রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদীকে প্রত্যাহার করে তার স্থলে জেলার বরুড়া নির্বাচন অফিসার আজহারুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। নিবার্চন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান (স্মারক নং ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৫২.২১-৩৭) ওই প্রত্যাহার আদেশ দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, বিল্লাল মেহেদীকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে বরুড়া উপজেলা নির্বাচন অফিসার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য: ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে মুরাদনগর উপজেলায় ৩১ জানুয়ারি ভোট গ্রহণ হবে। গত ৬ জানুয়ারি ছিল প্রাথর্ীতা যাচাই-বাছাইয়ের দিন। প্রার্থিতা বাছাইয়ের জন্য উপজেলার ২১টি ইউনিয়নের বিপরীতে সাতটি বুথ তৈরি করা হয়। সেই সুবাদে হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদী রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলার যাত্রাপুর, বাঙ্গরা পূর্ব ও বাঙ্গরা পশ্চিম-এই তিন ইউনিয়নের। সে সময় তিনি প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বাতিলের ভয় দেখিয়ে প্রাথর্ীপ্রতি ৫০০-১০০০ টাকা আদায় করেন।

শেয়ার করুন

কুমিল্লায় প্রার্থীর কাছ থেকে ঘুষ নেয়ায় রিটানিং কর্মকর্তা প্রত্যাহার

তারিখ : ০৩:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২