১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • তারিখ : ০২:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • / 423

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারিয়া তাসরিম রিমা নামের এক স্কুল ছাত্রী। সে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের মাহুতিকান্দা গ্রামের হাসান আজিজুল হকের মেয়ে। সোমবার বিকালে উপজেলা সদরের মাষ্টার পাড়ার ভাড়া বাসার নিজ কক্ষে ওই ঘটনা ঘটে।

জানা যায়, রিমার ব্যবহৃত মোবাইল নিয়ে সহপাঠিদের সাথে বেশ কয়েকদিন যাবত ঝামেলা চলে আসছিলো। এ খবর সোমবার দুপুরে রিমার বাবা হাসান আজিজুলের কানে যায়। বাবা এ ঘটনা শুনে ফেলায় বাসায় এসে বাবার শাসনের ভয়ে নিজ কক্ষে দরজা লাগিয়ে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

বাবা হাসান আজিজুল বাসায় ফিরে মেয়েকে খুজতে গিয়ে দেখে তার কক্ষে দরজা বন্ধ। অনেক ডাকা ডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখেন মেয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ লাশ মুরাদনগর থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করছি অভিমান করেই সে ফাঁস দিয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন

কুমিল্লায় বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

তারিখ : ০২:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২